1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, এতিম/দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, এতিম/দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৮.২৭ এএম
  • ৪৬২ জন পঠিত

অফিস রিপোর্টঃ অপরাধ নির্মূলের লক্ষ্যে র‌্যাব অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন রাষ্ট্রীয় দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্দেশনা মোতাবেক র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অদ্য ১৩ আগস্ট র‌্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে ১০ জন হাফেজ পবিত্র কোরআন খতম সম্পন্ন, প্রায় ৭০০ এতিম শিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পরিশেষে ব্যাটালিয়ন সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা অধিনায়ক মহোদয়সহ কর্তব্যরত অফিসার ব্যতীত সকল অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দের উপস্থিতিতে ১৫ই অগাস্ট, ১৯৭৫ কালোরাত্রিতে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!