1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ

  • প্রকাশিত : রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৬.২৫ পিএম
  • ৫২০ জন পঠিত

সুবল বিশ্বাস, মাদারীপুর ॥
মাদারীপুরে জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান। সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পুরান বাজারে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ নেতাকর্মীরা।

এদিকে জাতীয় দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন। সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ, মাদারীপুর জেলা শাখার সভাপতি মাদারীপুর সরকারী কলেজের অধ্যক্ষ (অব:) প্রফেসর নূরুল হক মিয়া, সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সহ-সভাপতি ডা: রুনিয়া বেগম আলো, সহ-সভাপতি ইউসুফ কালু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট যতীন চন্দ্র সরকারসহ বঙ্গবন্ধু পরিষদের অন্যান্য নেতৃবুন্দ। সকাল সাড়ে ১০টায় মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের নানা কর্মসূচীর মধ্যে আরো রয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোরান খতম, দোয়া মোনাজাত, এতিমখানা ও হাসপাতালে বিশেষ খাবার বিতরণ এবং কাঙালি ভোজ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!