1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভার থেকে অস্ত্র বিক্রেতা মুরাদ হোসেন’কে গ্রেফতার, ১ টি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

সাভার থেকে অস্ত্র বিক্রেতা মুরাদ হোসেন’কে গ্রেফতার, ১ টি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ৪.৩৮ পিএম
  • ৭২০ জন পঠিত

অফিস রিপোর্ট, ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র বিক্রেতা মুরাদ হোসেন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ঃ ১ টি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় ২ সেপ্টেম্বর গভীর রাতে সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি পাইপগান ও ৩ রাউন্ড গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র বিক্রেতা মোঃ মুরাদ হোসেন (৩১), জেলা- ঢাকা ’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ দিন যাবত অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। পূর্বে সে একাধিক দেশীয় অস্ত্র অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট অর্থের বিনিময়ে বিক্রয় করেছিল। এছাড়া আসামী নিজের সাথে সকল সময় অস্ত্র ও গুলি বহন করতো এবং সে এলাকার বিভিন্ন নিরিহ মানুষকে অস্ত্র প্রদর্শনসহ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। সে অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের নিকট থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতো এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে মারধরসহ গুরুতর জখম করে তার নিকট হতে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করতো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করতো না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে তাকে ভয়ভীতি প্রদর্শন করতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!