1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পাঁকা রাস্তা কুমার নদে বিলীণ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হবার উপক্রম  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে পাঁকা রাস্তা কুমার নদে বিলীণ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হবার উপক্রম 

  • প্রকাশিত : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪১ পিএম
  • ৫৩৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ী-কবিরাজপুর ফিডার সড়কের গোয়ালবাথান স্থানে সড়কের অংশবিশেষ কুমার নদে বিলীন হয়ে যাচ্ছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সড়কটির এ অবস্থা হয়েছে। এখনও ভেঙ্গে চলেছে। যে কোন মুহুর্তে সড়কটির পুরো অংশ নদীর গর্ভে বিলিন হয়ে টেকেরহাট বন্দরসহ রাজৈর উপজেলা সদরের সাথে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিপাকে পড়বে উত্তরাঞ্চলের হাজার হাজার এলাকাবাসী ।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার টেকেরহাট-কালীবাড়ী-কবিরাজপুর  ফিডার সড়কের গোয়ালবাথান নামক স্থানে প্রায় ১০০ মিটার পাঁকা সড়ক কুমার নদে বিলীণ হওয়ার পথে। সড়কটির বেশিরভাগই নদে চলে গেছে এবং অল্প সময়ের মধ্যে পুরো সড়কটি নদে বিলীণ হয়ে যেতে পারে। সড়কটি পুরো বিলীণ হয়ে গেলে রাস্তার পাশর্^বর্তী বিদ্যানন্দী মাঠের হাজার হাজার একর জমির ধান নদের পানিতে তলিয়ে যেতে পারে।

এলাকাবাসীদের মধ্যে নারায়ন হালদার, ফেরদাউস, মিরুল, শহর আলীসহ অনেকেই জানিয়েছে, কুমার নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলণের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখনই এটা রোধ না করা হলে বিদ্যানন্দী মাঠের সকল ফসলী জমি নদের পানিতে ডুবে যাবে। আমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাব। তবে এ করুন অবস্থার পুর্বে ব্যবস্থা নিলে সড়কটি এ অবস্থা হতো না, আমরারও বিপদের মুখে পড়তাম না। অন্যদিকে শংকরদী গ্রামে মুন্সীবাড়ী জামে মসজিদটি কুমার নদের ভাঙ্গনে বিলিন হবার পথে। ইতো মধ্যে মসজিদটির কিয়দাংশ নদীতে গ্রাস করেছে।

হরিদাসদীÑমহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, ভাঙ্গন রোধে উপরস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে জরুরী ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মোঃ আনিসুজ্জামান জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে কথা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙ্গন রোধে জরুরী পদক্ষেপ নেওয়া হবে।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, বর্ষাকালে নদের ভাঙ্গনে কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এ ব্যাপারে জরুরী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও মাদারীপুরে নদ-নদীর ভাঙ্গন রোধে বড় প্রকল্প পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!