1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফের মহেশখালীয়াপাড়া থেকে ১ অপহৃত ভিকটিম উদ্ধার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকনাফের মহেশখালীয়াপাড়া থেকে ১ অপহৃত ভিকটিম উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ৫.৫৪ পিএম
  • ৬৩২ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন অপহৃত ভিকটিম’কে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, ৭ সেপ্টেম্বর র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পে সেলিম উদ্দিন নামে একজন ব্যাক্তি অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে ভিকটিম মোঃ ইমন হোসেনকে ৫ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। যথাসময়ে সে বাড়ি ফিরে না আসায় তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের ব্যবহৃত মোবাইল থেকে অভিযোগকারীর মোবাইলে ফোন করে ৭ লক্ষ টাকা মুক্তিপন কক্সবাজারের টেকনাফে নিয়ে আসতে বলে, আর যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে ভিকটিমকে হত্যার হুমকি দেয়।

উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প ভিকটিমকে উদ্ধারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অভিযানে নামে। এরই প্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর র‌্যাব-১৫, কক্সবাজারের চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অক্ষত অবস্থায় ভিকটিম মোঃ ইমন হোসেন (২০)’কে উদ্ধার করে এবং অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ৫ সেপ্টেম্বর আনুমানিক ১৭.৩০ ঘটিকার সময় অপহরণকারীরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।), ভিকটিম মোঃ ইমন হোসেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার- ধর্মপুর মহুড়ীপাড়া গ্রামের মোঃ সেলিম উদ্দিন এর পুত্র।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!