1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফ হামজারছরায় অভিযান চালিয়ে ২টি অস্ত্র, ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকনাফ হামজারছরায় অভিযান চালিয়ে ২টি অস্ত্র, ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৪.২২ পিএম
  • ৬১০ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ উলুচামারী হামজারছরা এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ওয়ানশুটারগান, ২ টি পিস্তলের ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি/কার্তুজ উদ্ধারসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ উলুচামারী হামজারছরা সাকিনস্থ হামজারছরা বায়তুশ শরফ জামে মসজিদ সংলগ্ন শাহনেওয়াজ এর চার কক্ষ বিশিষ্ট পাঁকা টিনশেড বিল্ডিং এর পশ্চিম পাশের বসতঘরের ভিতর অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফের সহযোগীতায় যৌথ অভিযান চালিয়ে ২৭ সেপ্টেম্বর ভোর ৬.৩০ টার দিকে বর্ণিত বসতঘরে পৌছালে আসামী ১। শাহনেওয়াজ (২০), পিতা-মৃত সৈয়দুল আমিন, মাতা-শাহানা আক্তার, ২। আবুল বশর (২৯), পিতা-নুর বশর, মাতা-নুর হোসেন, উভয় সাং-উলুচামারী, ওয়ার্ড নং-০৬, ইউপি-হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারদের আটক করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের বসতঘর তল্লাশী করে ১ টি বিদেশী পিস্তল, ১ টি দেশীয় ওয়ানশুটারগান, ২ টি পিস্তলের ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি/কার্তুজ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেরা ব্যবহারসহ কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!