1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফের নয়াপাড়ায় অভিযান চালিয়ে ২ টি ওয়ান শুটারগান ও ১০,০০০ পিস ইয়াবাসহ ১ জন অস্ত্রধারী মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকনাফের নয়াপাড়ায় অভিযান চালিয়ে ২ টি ওয়ান শুটারগান ও ১০,০০০ পিস ইয়াবাসহ ১ জন অস্ত্রধারী মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৭.২৩ পিএম
  • ৬৫৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি ওয়ানশুটারগান ও ১০,০০০ পিস ইয়াবাসহ ১ জন অস্ত্রধারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া সাকিনস্থ শালবাগান রাস্তার মাথায় টেকনাফ হতে কক্সবাজারগামী মহাসড়কের উপর আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২৯ সেপ্টেম্বর ভোর ২১.৩০ দিকে উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আসামী মোঃ সেলিম @ শিয়াইল্যা (২৪), পিতা- মৃত করিম উল্ল্যাহ, মাতা- তৈয়বা খাতুন, সাং- মোচনী ক্যাম্প, ব্লক- এইচ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করে। আটককৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে অসংলগ্ন কথাবার্তা বলে এবং তার আচরণ সন্দেহের উদ্রেক করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর হেফাজতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ০২ দেশীয় ওয়ানশুটারগান ও ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত আসামীকে অস্ত্র ও ইয়াবার বিষয়ে জিজ্ঞাসা করলে জানায়, সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হইতে ক্রয় করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!