1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের টেকনাফ থেকে ৩ কেজি ভয়ঙ্কর আইস/ক্রিস্টাল মেথসহ রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারের টেকনাফ থেকে ৩ কেজি ভয়ঙ্কর আইস/ক্রিস্টাল মেথসহ রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২ অক্টোবর, ২০২১, ১০.০১ এএম
  • ৬৭৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজারের টেকনাফ থেকে ৩ কেজি ভয়ঙ্কর মাদকদ্রব্য আইস/ক্রিস্টাল মেথ সহ ০১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ শাপলা চত্ত্বর সংলগ্ন আল-মদিনা গ্লাস এন্ড হার্ডওয়ার স্টোরের সামনে টেকনাফ-মেরিনড্রাইভ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১অক্টোবর উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী আব্দুল লতিফ (৬৪) (রোহিঙ্গা), পিতা- মৃত তাজু মল্লুক, মাতা- লালু বেগম, সাং- অলিয়াবাদ, ৪নং ওয়ার্ড, জহুর উদ্দিন এর ভাড়া বাসা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে ধৃত করে।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ০৩ (তিন) কেজি ভয়ঙ্কর মাদকদ্রব্য আইস/ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয় যার মূল্য প্রায় তিন কোটি টাকা। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে বেশ কিছুদিন যাবত বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য আইস/ক্রিস্টাল মেথ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!