1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুজিববর্ষ উপলক্ষে রাজৈরে বিশাল নৌকাবাইচ  - Madaripur Protidin
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মুজিববর্ষ উপলক্ষে রাজৈরে বিশাল নৌকাবাইচ 

  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৬.০১ পিএম
  • ১১১২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
শুক্রবার(৮-১০-২১) কুমার নদে বিশাল নৌকা বাইচ হবে। বৃহস্পতিবার থেকে চারিদিকে সাজসাজ রব। বাইচের নৌকার মালিকরা তাদের নৌকায় রং করে ও গয়না পড়িয়ে দৃষ্টি নন্দন করছে। কার নৌকা কত বড় বা কে জিতে যেতে পারে -তা নিয়েও চলছে আলোচনা। বর্ষা মৌসুমে চারিদিকে পানি ঘেরা। খেলাধুলা করার মত নেই কোন উচু জমি। তাইতো বর্ষার অবসরে যেখানে আনন্দের খবর পায়, সেখানেই আনন্দের স্বাধ নিতে মানুষের সমাবেশ ঘটে।

তাইতো মুজিববর্ষ উপলক্ষে রাজৈর উপজেলা আছমত আলী খান স্মৃতি সংসদের আয়োজনে ও বিশিষ্ট শিল্পীপতি শাহীন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকালে উপজেলার টেকেরহাট বন্দরে কুমার নদে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে লক্ষাধিক নারী পুরুষ দর্শকের সমাবেশ ঘটে। নদীর দুই পাড়ে দাড়িয়ে নৌকা বাইচ .উপভোগ করে।

এ নৌকাবাইচে ঢাকা, যশোর, গাজীপুর,কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কাতান, ছাইতান সরেঙ্গা, ছিপ, বাছারি নৌকাসহ ছোট বড় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহন করে। আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে লাখো প্রানের আনন্দে কুমার নদের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয় । নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই টেকেরহাটে উৎসুক জনতা জড়ো হতে থাকেন । এ সময় নদের দুই পাড়ে মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়। তাদের আনন্দ-উল্লাসে মুখরিত ছিল চারপাশ। তবে নারীদের উপস্থিত ছিল চোখে পড়ার মত । লক্ষাধিক মানুষের উপস্থিতে এ নৌকাবাইচ সম্পন্ন হয় । এ নৌকা বাইচকে কেন্দ্র করে বহু দোকানি নানা পসড়া সাজিয়ে রাস্তা ও নদীর দুই পাড়ে দোকান বসিয়ে বেচা কেনা করে।

অপুর্ব  গাইনের পরিচালনায়    নৌকাবাইচ শেষে উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজনের পরিচালনায়  সংসদ সদস্যের রাজৈর প্রতিনিধি আ. ফ. ম ফুয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি প্রথম স্থান অধিকারী পাইকপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজাহান মিয়াসহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, ওসি শেখ সাদিক, শিল্পপতি শাহীন চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, জেলা পরিষদের সদস্য নূর জাহান পারুল,  ও কাউন্সিলর সাগর আহমেদ উজির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!