1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উখিয়া পালংখালীর থেকে ২৪ বোতল বিদেশী মদ ও ১৭৫ ক্যান বিয়ারসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

উখিয়া পালংখালীর থেকে ২৪ বোতল বিদেশী মদ ও ১৭৫ ক্যান বিয়ারসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ২.৩১ পিএম
  • ৬৭৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ বোতল বিদেশী মদ ও ১৭৫ ক্যান বিয়ারসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী উখিয়ারঘাটস্থ বালুখালী ব্রীজ হতে উত্তর দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর মাদকদ্রব্য বিদেশী মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১০অক্টোবর রাত ০২.২০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী আব্দুল হাকিম (১৯), পিতা- শামসুল আলম, মাতা- রশিদা বেগম, সাং- উত্তর ঘুমধুম, বড়বিল, ইউপি- ঘুমধুম (০৭ নং ওয়ার্ড), থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবানকে ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ২৪ টি বিদেশী মদের বোতল ও ১৭৫ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় বিদেশী মদ ও বিদেশী বিয়ার টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!