1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে চায়ের দোকানের আড়ালে মদের ব্যবসা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে চায়ের দোকানের আড়ালে মদের ব্যবসা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৩.৫৫ পিএম
  • ৬৬০ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈরে শ্বশুরবাড়ি বসবাস করে চায়ের দোকানের আড়ালে মদের ব্যবসা করে আসছিলেন রাজা পান্ডে। খবর পেয়ে ১৮ বোতল দেশী বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী রাজা পান্ডেকে (৪২ গ্রেফতার করেছে পুলিশ । সোমবার বিকালে উপজেলার আমগ্রাম থেকে ওই মাদক ব্যবসায়ীকে মদসহ গ্রেফতার করা হয় । মাদক ব্যবসায়ী রাজা পান্ডে বরিশালের আগৈলঝড়া উপজেলার সতিশ চন্দ্র পান্ডের পুত্র । মঙ্গলবার গ্রেফতারকৃত রাজা পান্ডেকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সোমবার বিকালে উপজেলার আমগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজা পান্ডেকে (৪২) ১৮ বোতল দেশী বিদেশি মদসহ গ্রেফতার করা হয় ।

রাজা পান্ঠে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পূর্বপাড়ায় সুকুমার পুইস্তার মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করে দীর্ঘদিন চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল।

এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক জানান, এব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে । গ্রেফতার রাজা পান্ডেকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!