1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মটরসাইকেলে ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত । - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে মটরসাইকেলে ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত ।

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০, ১০.০৮ পিএম
  • ৮০৭ জন পঠিত

রাজৈরে মটরসাইকেলে ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত ।
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে বন্ধুদের সাথে মটরসাইকেল যোগে ঘুরতে এসে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু ছাত্র নিহত হয়েছে । বুধবার বিকাল সাড়ে ৬টার দিকে রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাশ সড়কের দুর্গাবর্দ্দী নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহতরা মাদারীপুর সদর উপজেলার হাউসদি গ্রামের সওকত শেখের ছেলে এ বছর এসএসসি পাশ সাফিন শেখ (১৬) ও রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাজৈর ডিগ্রী কলেজের এইচএসসি মানবিক বিভাগের শিক্ষার্থী সাফায়েত হোসেন রনি (১৮) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকালে কয়েক বন্ধু মিলে মটরসাইকেল যোগে রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় ঘুরতে যায় । এসময় মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে একটি কুকুরের উপর দিয়ে উঠিয়ে দিলে মটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যায় । এতে মটরসাইকেল চালক সাফিন ও তার বন্ধু সাফায়েত হোসেন রনি গুরুতর আহত হয় । মুমুর্ষ অবস্থায় আহত  দুইজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর নেওয়ার পথে সন্ধ্যায় সাফিন শেখ ও পরে ফরিদপুর নেওয়ার পর রাত ৮টার দিকে সাফায়েত মারা যায় । রাজৈর থানার ওসি শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!