1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পল্লবীতে অপহৃত ভিকটিম উদ্ধার, অপহরনকারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

পল্লবীতে অপহৃত ভিকটিম উদ্ধার, অপহরনকারী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৪.৩৫ পিএম
  • ৬৬০ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর পল্লবী এলাকা হতে অপহৃত ভিকটিম উদ্ধারপূর্বক ০১ জন অপহরনকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
র‌্যাব জানায়, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ৩ নভেম্বর সাভার মডেল থানাধীন এলাকা হতে ১ জন মেয়ে ভিকটিম অপহৃত হয়। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল ভিকটিম’কে উদ্ধার এবং অপহরণকারী’কে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধারপূর্বক অপহরনকারী মোঃ আল আমিন (২১), জেলা-ঢাকা কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
প্রাপ্ত অভিযোগ ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে গত ৩ নভেম্বর সকালে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন উত্তর রাজাশন এলাকা হতে ভিকটিম’কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোর পূর্বক অপহরন করে। পরবর্তীতে আসামী রাজধানীর পল্লবী এলাকায় তার নানার বাসায় আটকিয়ে রেখে গত ৩ নভেম্বর হতে ৯ নভেম্বর পর্যন্ত ভিকটিম’কে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রর্দশন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!