1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানিতে ‘কিশোর গ্যাং, অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’শীর্ষক আলোচনা সভার আয়োজন করে র‌্যাব-৪ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানিতে ‘কিশোর গ্যাং, অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’শীর্ষক আলোচনা সভার আয়োজন করে র‌্যাব-৪

  • প্রকাশিত : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ১১.২০ এএম
  • ৬২৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ ‘সবার হোক একটাই পণ- কিশোর অপরাধ করবো দমন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ নভেম্বর রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, রুপনগর এর অডিটোরিয়ামে সহস্রাধিক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, শিল্পমন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

র‌্যাব জানায়, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মিরপুর এর অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে এবং র‌্যাব-৪ এর পুলিশ সুপার জয়িতা শিল্পী’র সঞ্চালনায় এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ছিলেন র‌্যাব-৪ এর সুযোগ্য অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মোঃ আবু মাসুদ, অধ্যক্ষ ঢাকা কমার্স কলেজ, মিরপুর, ঢাকা।

সভায় বক্তারা কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব নিয়ে বলেন, উঠতি বয়সি কিছু ুকিশোর মিলে পাড়া-মহল্লায় বিভিন্ন নামে গ্যাং গ্রুপ গড়ে তুলছে। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ, মাদক, অবৈধ অর্থ লাভ, টেন্ডারবাজি ও প্রেম ইত্যাদি নিয়ে বিরোধের জেরে তারা অহরহ সংঘর্ষে জড়িয়ে পড়ছে। অর্থের বিনিময়ে অর্থদাতার প্রতিপক্ষের ওপরও আক্রমণ চালাচ্ছে। এমনকি অর্থের বিনিময়ে বিভিন্ন জগন্য অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এসকল কিশোর গ্যাং কালচার বন্ধ করতে অভিভাবকদের সচেতন তার বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, ‘বাবা-মায়ের সন্তানকে সময়না দেয়ায় বাচ্চাদের মন বিরুপ প্রভাব ফেলে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন করা বৈধ নয়, কাউন্সিলিংয়ে জোর দিতে হবে।’

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে এবং কিশোর গ্যাং অপসংস্কৃতি রুখে তপ্রধান বক্তা র‌্যাব-৪ এর অধিনায়ক ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করেন। তিনি বলেন, শুধু আভিযানিক কার্যক্রম নয়, কিশোর গ্যাং দমনে সামাজিক সচেতনতাও জরুরি। সামাজিক ও পারিবারিক বন্ধন আমাদের জন্য একটি অ্যাসেট। এই অ্যাসেট ধরে রাখতে পারলে সন্তানদের বিচ্যুতি ঠেকানো সম্ভব। কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার দায় সমাজের সবার রয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে ধাবিত করতে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে সমাজকে অগ্রগামী হবার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলো থেকে উদ্ভূত এই গ্যাং কালচারের অস্তিত্ব বাংলাদেশে থাকবেনা। আমরা চাই, বিপথগামী কিশোরদের আঁধারের পথ থেকে আলোর পথে আনতে, তাদের মনস্তান্তি¡ক উন্নয়ন ঘটাতে। সমাজের নেতৃত্ব দিচ্ছেন এমন বয়োজ্যেষ্ঠদেরকেও এগিয়ে আসার আহ্ববান জানান তিনি। কিশোরদের বোঝাতে হবে, এই পথ ভুল পথ। সুস্থ বিনোদন ও নিয়মতান্ত্রিক জীবন চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!