1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভার থানাধীন তুরাগ নদীর পাড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্রসহ ৫ জন ডাকাত গ্রেফতারঃ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

সাভার থানাধীন তুরাগ নদীর পাড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্রসহ ৫ জন ডাকাত গ্রেফতারঃ

  • প্রকাশিত : সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৬.২৬ পিএম
  • ৬৪৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ সাম্প্রতিক সময়ে সাভার থানাধীন এলাকায় জলদস্যু, ভূমিদস্যু ও ডাকাত দল কর্তৃক সাধারণ মানুষের জীবন নাশের হুমকি প্রদান, ডাকাতির চেষ্টা, চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। একাধিক ভুক্তভোগী নিকট থেকে অভিযোগ এবং এ সংক্রান্তে একটি সংঘবদ্ধ ডাকাত গ্রুপ সদস্যদের নাম ও তাদের কর্মকান্ড সম্পর্কে তথ্য পাওয়া যায়। সুনির্দিষ্টভাবে একাধিক ভুক্তভোগীর নিকট হতে ট্রলার ছিনতাইসহ হত্যার হুমকি ও ডাকাতির অভিযোগ পাওয়া যায়। অভিযোগ প্রাপ্তির পর উক্ত ডাকাত গ্রুপ সম্পর্কে র‌্যাব-৪ তথ্য সংগ্রহ করতে থাকে। গোপনীয় ও স্থানীয় তদন্তে উক্ত ডাকাত দলের কর্মকান্ড ও অবস্থান সম্পর্কে প্রাপ্ত তথ্যের সত্যতা পাওয়া যায়।

র‌্যাব জানায়, গত ২০ নভেম্বর রাত ১০ঃ৩০ টার দিকে আকস্মিক সাভার থানাধীন বড় বরদেশী মৌজায় তুরাগ নদীর পাড়ে ব্যাবিলনিয় সিটির কাশ বনের মাঝে টিনের ছাপড়া ঘরে ডাকাত গ্রুপের সংঘটিত হওয়ার সংবাদ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ২০ নভেম্বর গভীর রাতে অভিযান পরিচালনা করে ১ টি পিস্তল সদৃশ্য উন্নত মানের পাইপগান, ২ টি দেশীয় তৈরি পাইপ গান, ১ রাউন্ড শটগানের কার্তুজ, ২ টি বড় রামদা, ৩ টি বড় চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জামাদি, ১ টি কাঁচি, ১ টি লোহার পাইপ, ৪ টি লোহার রড এবং ৭ টি মোবাইলসহ ডাকাতির প্রস্তুতি নেয়া সংঘবদ্ধ ডাকাত গ্রুপের পাঁচ সদস্য’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার কৃতরা হলো-মোঃ রাসেল মিয়া (২৩), জেলা-ভোলা, মোঃ আইয়ুব আলী (২৩), জেলা-ভোলা, মোঃ সুমন মিয়া (২৭), জেলা-বি-বাড়ীয়া, মোঃ আবু হানিফ মিয়া (৪০), জেলা-পাবনা, মোঃ সুমন (৩৫), জেলা-বরিশাল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ দুর্র্ধষ ডাকাত চক্র। আসামীরা দীর্ঘদিন যাবৎ ৮-১০ জনের দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!