1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর বাউফলে র‌্যাবের হাতে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান

পটুয়াখালীর বাউফলে র‌্যাবের হাতে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ১.৫৬ পিএম
  • ১০৯৭ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ পটুয়াখালী জেলার বাউফল থানা হতে র‌্যাবের হাতে ০১ (এক) জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব জানায়, – র‌্যাব৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ৮জানুয়ারী রাত আনুমানিক ২২:০৫ টার সময় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে   রাত আনুমানিক ১৮:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কালাইয়া সাকিনস্থ বাউফল হতে কালাইয়া গামী পাঁকা পিচের রাস্তার দক্ষিণ পাশের্ তানভীর আহম্মেদ এর মেসার্স আল্লাহর দান দোকান এর সামনে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ উজ্জল হোসেন গাজী(৩২), পিতা-মৃত মোঃ আনিছ গাজী, সাং-কালাইয়া কমলা দিঘিরপাড়, ০৩নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন ইজি বাইক চালক হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৩৫ (পঁয়ত্রিশ) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার বাজার মূল্য অনুমান ৩,০০০/- (তিন হাজার) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!