1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১০ ॥ অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ॥ নির্বাচনী ক্যাম্প ও দোকান ভাংচুর । - Madaripur Protidin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত

মাদারীপুরে ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১০ ॥ অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ॥ নির্বাচনী ক্যাম্প ও দোকান ভাংচুর ।

  • প্রকাশিত : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ৮.০৩ পিএম
  • ৭৪৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি ॥
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় ৪/৫টি দোকান, একটি নির্বাচনী ক্যাম্প ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল ৫টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষর নির্বাচন। এ নির্বাচনের প্রচারণাকালে রোববার বিকেল ৫টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত দুই চেয়ারম্যান প্রার্থী এ্যডাভোকেট বাবুল আখতার ও খলিলুর রহমান দর্জির সমর্থকদের মধ্যে মন্টারপুল এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় ৪/৫টি দোকান, একটি নির্বাচনী ক্যাম্প ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষ অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতরা হলেনÑ মনির দর্জি (৩৫), মোহাম্মদ বেপারী (২৪), হায়দার খান (৪৫), সরোয়ার শেখ (৩০), রুবেল মাতুব্ব (২৫), আবু মালেক (২৫) ও পুলিশ কনস্টবেল অভিজিত দে (২২)সহ ১০ জন।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ‘ঘটমাঝিতে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অভিজিত দে নামে আমাদের একজন কনস্টবল গুরুতর আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” ‘এ ঘটনায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!