1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকা দারুস সালাম ও শাহআলীতে পৃথক অভিযানে ৪ জন চাঁদাবাজ গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঢাকা দারুস সালাম ও শাহআলীতে পৃথক অভিযানে ৪ জন চাঁদাবাজ গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ৫.৫৯ পিএম
  • ৬৮৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা মহানগরীর দারুস সালাম ও শাহআলী থানাধীন এলাকায় পৃথক অভিযানে প্রকাশ্যে চাঁদাবাজি করাকালে ৪ জন চাঁদাবাজ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারী ২০২২ তারিখ বেলা ১১.৩০ ও বিকাল ১৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম ও শাহআলী থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রকাশ্যে চাঁদাবাজী করা কালে চাঁদাবাজীর নগদ ৪,৪০৩/- টাকাসহ ৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ গ্রেপ্তারকৃতরা হলো মোঃ নাসির শিকদার (৪৮), জেলা- ঝালকাঠি, মোঃ জুলহাস (৩৫), জেলা- শরিয়তপুর, মোঃ সুজন (২৫), জেলা- শরীয়তপুর ও মোঃ আকবর (৪০), জেলা- গাজীপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীরা আরো জানায় যে, তারা সহ পলাতক অজ্ঞাতনামা আসামীরা উক্ত এলাকার ভ্যান চালক ও সবজি ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিতভাবে চাঁদা উত্তোলন করে। ধৃত ও পলাতক অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামীরা পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত উক্ত ঘটনাস্থল হতে বিভিন্ন ভ্যান চালক ও সবজী ব্যবসায়ীদের নিকট থেকে নগদ ১০০/২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। চাঁদার টাকা দিতে না চাইলে তারা বিভিন্ন ভ্যান চালক ও সবজি ব্যবসায়ীদের বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি সহ ভ্যান চালাতে বাধা প্রদান করা ও উক্ত স্থান হতে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি প্রদান করার স্বীকার করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!