1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে কুমার নদে পানি বৃদ্ধিতে ৩ ইউনিয়ন প্লাবিত ॥ তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে কুমার নদে পানি বৃদ্ধিতে ৩ ইউনিয়ন প্লাবিত ॥ তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট।

  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২০, ৮.৪৬ পিএম
  • ৯২১ জন পঠিত

রাজৈরে কুমার নদে পানি বৃদ্ধিতে ৩ ইউনিয়ন প্লাবিত ॥
তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট।
খোন্দকার আবদুল মতিন।।
পদ্মা নদীর পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা পানিতে কুমার নদের পানি বৃদ্ধির ফলে রাজৈর উপজেলার কবিরাজপুর, ইশিবপুর ও বদরপাশা ইউনিয়ন ও মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ৪টি গ্রাম প্লাবিত হয়েছে । এই ৩টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাাঘাট, ও বাড়ীঘর পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২০হাজার মানুষ। এ সকল এলাকার বসতবাড়ী উঠান তলিয়ে যাওয়া ঝুকির মুখে পড়েছে শিশু, বৃদ্ধ, ও গৃহপালিত পশু। এসব গৃহপালিত পশুর লালন-পালন নিয়ে সমুহ বিপদে পড়েছে কয়েক শত পরিবার। অন্যদিকে নদীর তীব্র ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়েছে বেশ কয়েকটি পরিবার।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পানি কুমার নদে বৃদ্ধির ফলে নদীর পাশের ইউনিয়নগুলোতে ব্যাপক দূর্ভোগ দেখা দিয়েছে। গত তিন দিনের পানি বৃদ্ধির ফলে প্রথমে উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড়, ইশিবপুর, গোয়ালদীসহ ২২টি গ্রাম, হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালিবাড়ি গোয়ালবাথানসহ ৬টি গ্রাম ও বদরপাশার ইউনিয়নের পাঠানকান্দি, চরমস্তফাপুর, জগারদিয়াসহ ৯টি গ্রাম ও মাদারীপুর সদরের শ্রীনদী, কোট বাড়ি শ্রীনদী, ঘুনসী, মহিষেরচর গ্রামের প্রায় ২৫হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছ্।এলাকার বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের উঠান, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এ সকল এলাকার বসতঘরে পানি প্রবেশ এখন ছুইছুই অবস্থা বিড়াজ করছে। কিছুু কিছু বাড়ী ঘরে বন্যার পানি প্রবেশ করায় তারা নিকটতম স্কুল ঘরে আশ্রয় নিয়েছে । গ্রামীন রাস্তাগুলি তলিয়ে যাওয়ায় পানি বন্দী মানুষ এখন নৌকা নির্ভর হয়ে পড়েছে। গত ২১ বছরে বন্যা না হওয়ায় যে সব পরিবার তাদের অপ্রয়োজনীয় নৌকা বিক্রি করে দিয়েছিল – তারা এখন আবার নৌকা কিনে যোগাযোগ রক্ষা করায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছে।
অপর দিকে উপজেলার শাখারপাড় গ্রামে নদীর ভাঙ্গনে বেশ কিছু বাড়ী ঘর বিলীন হয়ে গেছে। তাদেরকে খাবার সরবরাহ করা হয়েছে।
বন্যা আক্রান্ত তিনটি ইউনিয়নের মধ্যে ইশিবপুর ইউনিয়নের সব কয়টি গ্রামই বন্যা কবলিত হয়েছে । এ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ফায়েজুর রহমান হিরু জানান, বাড়ী ঘরে পানি প্রবেশ করায় লুন্দি মালেক মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে ইতোমধ্যে ২০টি পরিবার আশ্রয় নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন বন্যা কবলিত ইশিবপুর ইউনিয়নের আশ্রয় কেন্দ্রটিসহ বেশ কয়েকটি পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, ২৪ জুলাই সরেজমিনে গিয়ে লুন্দি মালেক মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারগুলির সাথে কথা বলেছি এবং মাননীয় প্রধান মন্ত্রীর পাঠানো শুকনো খাবার সরবরাহ করেছি। পাশাপাশি স্থানীয় প্রাইমারী স্কুলগুলিকে পরিস্কার পচ্ছিন্নতার সাথে প্রস্তুত রাখার ব্যবস্থা নেয়া হয়েছ্।ে বন্যার আরো অবনতি হলে আশ্রয়হীন পরিবারগুলি ওই স্কুলগুলি আশ্রয় নিতে পারবে। যে সব পরিবার আশ্রয় কেন্দ্রে আসতে পারবে না, তাদের বাড়ী চিịিত করে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা নেয়া হবে। ##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!