1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ইউপি নির্বাচন চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে সভা । থানায় ৩১জনকে আসামী করে মামলা । - Madaripur Protidin
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজৈরে ইউপি নির্বাচন চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে সভা । থানায় ৩১জনকে আসামী করে মামলা ।

  • প্রকাশিত : বুধবার, ১৮ মে, ২০২২, ২.৫৪ পিএম
  • ৭৯১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ   চেয়ারম্যানপ্রার্থী ও খালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মোল্লার সমর্থকদের হামলায় চেয়ারম্যানপ্রার্থী ও খালিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান হামিদুল শাহআলম ও তার ভাই কালুসহ ৪জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজৈর উপজেলা সদরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের (এমপি) বাস ভবনের সভা কক্ষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।রাজৈর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত  প্রতিবাদ  সভায় এ ন্যাকাড়াজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, সংসদ সদস্যের রাজৈর প্রতিনিধি আফম ফুয়াদ, রাজৈর আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান,  যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রেজন, জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুল ও ওহিদুজ্জামান প্রমুখ।

সোমবার(১৬-৫-২২) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহআলম তার সমর্থকদের নিয়ে সেন্দিয়া এলাকা থেকে নির্বাচনী ক্যাম্পিং শেষে বাড়ী ফেরার পথে টেকেরহাট- কদমবাড়ীর সড়কের খালিয়া ফায়ার সার্ভিসের সামনে আসলে বিপক্ষরা অতর্র্কিতে ভাবে তাদের উপর এ হামলা চালায় । এ হামলায় চেয়ারম্যান হামিদুল শাহআলম ও তার ভাই কালুসহ ৪জন আহত হয়। মারাত্মক আহত চেয়ারম্যান হামিদুল শাহআলম ও তার ভাই কালু কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজৈর থানার ওসি মো ঃ আলমগীর হোসেন জানান, এ হামলার ঘটনায় মঙ্গলবার রাতে আহত চেয়ারম্যানের ভাই হাবিবুর রহমান কালু বাদী হয়ে ৩১জানকে আসামী করে মামলা দায়ের করেছে।

রাজৈর উপজেলার খালিয়াসহ ৪টি ইউনিয়নে মঙ্গলবার(১৭-৫-২২) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। আগামী ১৫জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!