1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মসজিদ কমিটির সভাপতিকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ। - Madaripur Protidin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

রাজৈরে মসজিদ কমিটির সভাপতিকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ।

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৫.৩৫ পিএম
  • ৫৪৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।।
একটি টিউবওয়েল চুরির ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়েরের পর পুলিশ মাদারীপুরের রাজৈরে মসজিদ কমিটির সভাপতি জাকির শেখকে (৫৫) আটক করে । এর প্রতিবাদ ও মুক্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও জাকিরের স্বজনরা। শুক্রবার সকাল ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দর বাসষ্ট্যান্ডে প্রায় ঘন্টাব্যাপী এ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এ সময় টেকেরহাট বাসষ্টান্ডের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাজৈর থানা পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মামলার বিবরণ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, একটি টিউবওয়েল চুরির ঘটনাকে কেন্দ্র করে উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন ঘোষালকান্দি গ্রামে গত ২১ অক্টোবর মানিক আকন ও সুমন শেখের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দু পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এ সংঘর্ষে মানিক আকন মারাতœক আহত হয়। প্রথমে তাকে রাজৈর ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনারই রেশ ধরে মানিক আকনের বড় ভাই আইয়ুব আলী আকন বাদী হয়ে ৩ নভেম্বর রাতে টেকেরহাট বাসষ্টান্ড শেখ শাহী জামে মসজিদ কমিটির সভাপতি ক্বারী মোঃ জাকির শেখকে ১ নং আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।

রাজের থানা পুলিশ এই মামলায় জাকির শেখকে রাতেই আটক করে নিয়ে যায় এবং শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরন করে। শুক্রবার সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জাকির শেখের স্বজন ও শত শত এলাকাবাসী একত্রিত হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের উপরে বসে অবরোধ করে টেকেরহাট বন্দর বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় মহাসড়কে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে রাজৈর থানা পুলিশ এসে সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে খালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আরিফ শেখ জানান, টিউবওয়েল চুরির ঘটনাকে কেন্দ্র করে টেকেরহাট বন্দর সংলগ্ন ঘোষালকান্দি গ্রামে ২১ অক্টোবর রাতে মানিক আকন ও সুমন শেখের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। জাকির শেখ এ ঘটনার সাথে জড়িত না। অথচ ৩ নভেম্বর রাতে জাকির শেখকে আসামী করে মামলা হল এবং তাকে আটক করে আদালতে প্রেরন করা হল। এ কারনেই আমরা বিক্ষোভ করেছি। ওসি সাহেবের সুষ্ঠ সমাধানের আশ্বাসে আমরা অবরোধ প্রত্যাহার করেছি।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, মামলার প্রেক্ষিতে জাকির শেখকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!