1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুস সালাম ও শাহ আলীতে অভিযান চালিয়ে আলপিন-আলামিন গ্রুপের লিডার আল-আমিনসহ ১৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাজধানীর দারুস সালাম ও শাহ আলীতে অভিযান চালিয়ে আলপিন-আলামিন গ্রুপের লিডার আল-আমিনসহ ১৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৬.৫৮ পিএম
  • ৬২৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর দারুস সালাম ও শাহ আলী এলাকায় অভিযান পরিচালনা করে আলপিন-আলামিন গ্রুপের লিডার আল-আমিনসহ ১৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজধানীর দারুস সালাম ও শাহ আলী থানাধীন এলাকায় আলপিন-আল-আমিন গ্রুপের কয়েকজন ছিনতাইকারী সংঘবদ্ধভাবে বেশকয়েকদিন ধরে রাতের অন্ধকারে সাধারণ পথচারী ও যানবাহনে ছুরি, চাকু ও এসএস পাইপ দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৬ নভেম্বর  বিকালে রাজধানীর শাহ-আলী এবং দারুস সালাম থানাধীন দিয়াবাড়ির মোড়ে পাকা রাস্তার উপর পৃথক অভিযান পরিচালনা করে ০৩ টি চাকু, ০২ টি ছুরি, ০২ টি এসএস পাইপ, ১৫ টি মোবাইল, ১৫ টি সীম কার্ড এবং নগদ-৩৫,০০০/- টাকাসহ   ১৪ জন সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্যদের গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আরফিন @ আলপিন (৩১), জেলা-ঢাকা, মোহাম্মদ রাশেদ (৩০), জেলা-ঢাকা, মোঃ তানভির হোসেন (২২), জেলা-ঢাকা, মোঃ রাকিব (২০), জেলা-নারায়নগঞ্জ, মোঃ শামীম হোসেন (২০), জেলা-মুন্সিগঞ্জ, শরীফ হোসেন @ সজীব (২০), জেলা-ঢাকা, সজীব হোসেন সামি (১৮), জেলা-ভোলা, রমজান আলী (২০), জেলা-নেত্রকোনা, মোঃ খাইরুল ইসলাম (১৮), জেলা-ময়মনসিংহ, মোঃ আমিরে ফয়সাল (১৮), জেলা-ফরিদপুর, মোঃ আল আমিন মৃধা (২২), জেলা-মাদারীপুর, মোঃ শরিফুল মৃধা (২০), জেলা-পটোয়াখালী, মোঃ সজিব হোসেন (২১), জেলা-ময়মনসিংহ ও মোঃ জিসান মিয়া (২০), জেলা-ময়মনসিংহ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ আলপিন গ্রুপের লিডার আরেফিন @ আলপিন এর নেতৃত্বে ১০/১৫ জন এবং আল-আমিন গ্রুপের লিডার আল আমিন এর নেতৃত্বে ৬/৭ জন সদস্য রাজধানীর শাহ আলী, দারুস সালাম ও মিরপুর থানা এলাকাসহ আশে পাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে পথচারী ও যানবাহনে সাধারণ মানুষকে ছুরি ও চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি দামী জিনিসপত্র ডাকাতি ও ছিনতাই করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!