1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় ধর্ষক ও সহযোগি গ্রেফতার  - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় ধর্ষক ও সহযোগি গ্রেফতার 

  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৩.৪৭ পিএম
  • ৫৭৯ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
রাজৈরে ইজিবাইক গতিরোধ করে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক ও তার এক সহযোগিকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ । রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম রাজৈর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ধর্ষক শামীম ফকির (২৪) ওই এলাকার মৃতঃ এসকেন ফকিরের ছেলে ও সহযোগি ইয়াছিন বেপারী (১৯) একই এলাকার পাট্রু বেপারীর ছেলে। পুলিশ সোমবার সকালে গ্রেফতারকৃত দুইজনকে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে । এব্যপারে নির্যাতিতা মেয়েটির পিতা গ্রেফতারকৃত ্ওই দুজনকে আসামী করে রাজৈর থানায় মামলা করেছে।

রাজৈর থানা পুলিশ ও স্বজনরা জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রীনদী এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়। ১৩ বছরের মেয়েটি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে উর্ত্তীণ হলে শনিবার বিকেলে মিষ্টি নিয়ে ইজিবাইকযোগে নিজবাড়ি থেকে রাজৈর উপজেলার শাখারপাড় নানাবাড়িতে যাচ্ছিল। মাঝপথে অপর একটি ইজিবাইকে এসে শামীম ও ইয়াছিনসহ কয়েকজন বখাটে মেয়েটির ইজিবাইক গতিরোধ করে। পরে জোড়পূর্বক ৯ম শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয় পাশের কবিরাজপুরের একটি নির্জণস্থানে। এরপর শামীম ও সহযোগিরা পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার।

গুরুতর অসুস্থ হয়ে পড়লে পালিয়ে যায় বখাটেরা। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা একজন ভ্যানচালকের সহযোগিতায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে মেয়েটিকে ভর্তি করে জেলা সদর হাসপাতালে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। নির্যাতিতার মা বলেন, আমার স্বামী ঘটনা শোনার পর হৃদক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সাথে দুটি ঘটনা মেনে নিতে পারছি না। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
প্রতিবেশিরা বলেন, অভিযুক্তদের এমন বিচার চাই, যাতে ভবিষ্যতে এমন জঘণ্য কাজ অন্য কেউ করতে সাহস না পায়।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলীন আফরোজা জানান, মেয়েটির অবস্থা গুরুতর। তার শরীরে প্রচুর রক্তপাত হয়। এখনো চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!