1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫.১৯ পিএম
  • ২৯৪ জন পঠিত

অফিস রিপোর্টঃঢাকার পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, ২৯ ডিসেম্বর রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মোড়াপারা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো – (১) মোঃ সজিব ইসলাম @ ভাগিনা সজিব (২২), (২) মোঃ শাকিল (৪০), (৩) মোঃ আবিদ হাসান (২২) এবং (৪) মোঃ আকাশ (২৩)।

র‌্যাব-৪ সিপিএসসি এবং এজাহার সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর ৭/৮ জনের একটি ডাকাত দল ডাকাতি পূর্ব পরিকল্পনার প্রস্তুতি উদ্দেশ্যে একত্রিত হয়েছে। তৎক্ষণাৎ র‌্যাব-৪ এর আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনার উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যগণ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দিক বেদিক পালানোর চেষ্টাকালে ডাকাত দলের সদস্যগণ ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় (১) মোঃ সজিব ইসলাম @ ভাগিনা সজিব (২২), (২) মোঃ শাকিল (৪০), (৩) মোঃ আবিদ হাসান (২২) এবং (৪) মোঃ আকাশ (২৩)’কে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ০৪টি দেশীয় অস্ত্র এবং ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা উক্ত অবৈধ অস্ত্র দিয়ে ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা রকম অপরাধ সংঘটিত করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!