1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত

মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২.২৪ পিএম
  • ৩৮৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবন জেলা শিশু একাডেমী মিলনায়নে আয়োজিত এ অনুষ্ঠানে মাদারীপুর প্রতিনিধি খোন্দকার আবদুল মতিন এর সভাপতিত্বে ইত্তেফাকের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিত বৈদ্য নাদিম,

সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার এসোসিয়েশনের সভাপতি ও শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, তথ্য অফিসার বেনজির আহম্মেদ, মৈত্রী মিডিয়া সেন্টর সভাপতি এর বাদল রহমান (আলোকিত বাংলাদেশ), শীর্ষ গন মাধ্যমের সাংবাদিক সুবল বিশ্বাস (জনকণ্ঠ), মৈত্রী মিডিয়া সেন্টার সাধারন সম্পাদক এইচ এম আরাফাত হাসান (সকালের সময়), মোঃ ওলিয়র রহমান কাজল (মানবজমিন), সাগর তামিম (আমার দেশ) প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি সেলিম ফরাজী (ডেইলী গ্লোবাল ন্যাশন), মুঞ্জুর হোসেন (যায় যায় দিন), মোঃ আসাদুজ্জামান (ইত্তেফাক-কালকিনি), সুইটি আক্তার (প্রথম কথা), রাজৈর মডেল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস ( আমার দেশ), দপ্তর সম্পাদক মহিউদ্দিন হীরা চৌধুরী (আমার সংবাদ), মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ আজমল হুদা ও  শীর্ষ গন মাধ্যমের আরো একঝাঁক সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে আয়োজনকে সমৃদ্ধ করে কেক কাটেন দৈনিক ইত্তেফাকের প্রয়াত মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান খানের স্ত্রী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজ আলিমুন্নেছা ও বর্তমান জেলা প্রতিনিধি খোন্দকার আবদুল মতিনসহ সকল উপস্থিত সরকারি কর্মকর্তাগন এবং সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক কল্যান সংস্থার সেক্রেটারী সাংবাদিক বেল্লাল বিজভী(বাংলাদেশ প্রতিদিন)।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!