1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পদ্মা সেতু ঋনের টাকা সুদসহ দেশের ১৮ কোটি মানুষকে পরিশোধ করতে হবে: মাদারীপুরে - শাহাজাদা মিয়া - Madaripur Protidin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

পদ্মা সেতু ঋনের টাকা সুদসহ দেশের ১৮ কোটি মানুষকে পরিশোধ করতে হবে: মাদারীপুরে – শাহাজাদা মিয়া

  • প্রকাশিত : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৭.৪২ পিএম
  • ৪৭৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ¦ জহিরুল হক শাহাজাদা মিয়া বলছেন, ১৯৯৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন বর্তমান সরকার বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকারকে পুর্নবহল করতে হবে। তা না হলে এই সরকারের অধীনে বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না। রোববার বিকেলে মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এর ব্যতিক্রম অন্যকিছু নাই বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা আরো বলেন, বিএনপির আমলে প্রথমে পদ্মা সেতু নির্মানের জন্য একনেকে পাশ হয়, তখন বাজেট ছিল ১০ হাজার ৮শ’ কোটি টাকা। কিন্তু বর্তমান সরকার সেই সেতু নির্মানে ব্যয় করেছে হাজার হাজার কোটি টাকা। এই পদ্মা সেতু নির্মানে সরকার বলে, ঋণ নেয়নি কোন সংস্থার কাছ থেকে, তাহলে এই এতো কোটি টাকা কোথা থেকে আসলো। আমাদের দেশের রাজস্ব খাদে তো এতো কোটি টাকা নেই। অর্থাৎ এই টাকা বর্তমান সরকার যেখান থেকে আনছে, সেই টাকা দেশের সাধারণ জনগনকে পরিশোধ করতে হবে। এমন কি এই টাকা সুদসহকারে দিতে হবে। এই পদ্মা সেতু নির্মানের টাকা দেশের শিশুসহ ১৮ কোটি জনগনের উপর বোঝা পড়বে।

মাদারীপুরে জেলা বিএনপির সভাপতি জাফর আলী মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, গণ শিক্ষা সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!