1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভারে ৩৩৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

সাভারে ৩৩৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৪.৫৬ পিএম
  • ১০১৮ জন পঠিত

সাভারে ৩৩৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৪ এলিট ফোর্স হিসেবে আত্ম-প্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশা-পাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
সুত্র জনায়, ১৫জুলাই ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মেজর মোঃ রকিবুল হাসান এবং এএসপি রিফাত বাশার তালুকদারের নেতৃত্বে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার বাসষ্ট্যান্ডস্থ আরএস টাওয়ার এর সামনে চেকপোষ্ট বসিয়ে হাই- ট্রাভেলস্ বাসে অভিযান পরিচালনা করে বাসের বাম পাশের বাহিরের অংশের পিছনের বক্সে অভিনব পদ্ধতিতে কৌশলে বহনকৃত ২ টি ক্যারেটে সর্বমোট ৩৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানা (৩২) এবং মোঃ মাসুদ মোল্লা (৩০), কে গ্রেফতার করা হয়। উভয়ের বাড়ী দিনাজপুর জেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় পরষ্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ অভিনব পদ্ধতিতে বিভিন্ন পরিবহনে অভিনব কৌশলে মাদকদ্রব্য (ফেন্সিডিল) বহন করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!