1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
১৬ বছরের পলাতক খুন ও ডাকাতি মামলার আসামী ডাকাত নেতা সাইফুল ইসলাম @ জালাল গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

১৬ বছরের পলাতক খুন ও ডাকাতি মামলার আসামী ডাকাত নেতা সাইফুল ইসলাম @ জালাল গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ৩.১৫ পিএম
  • ৫৫৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ দীর্ঘ ১৬ বছর ধরে পলাতক, চাঞ্চল্যকর আরিছ মিয়াকে খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামী সংগঠিত ডাকাত দলের নেতা সাইফুল ইসলাম @ জালাল (৪২)’কে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ রাতে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চাঞ্চল্যকর আরিছ মিয়াকে খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামী সংগঠিত ডাকাত দলের নেতা সাইফুল ইসলাম @ জালাল (৪২), জেলাঃ গাজীপুর’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গত ২০০৭ সালের ১২ এপ্রিল রাত দের টার দিকে আসামী সাইফুল ইসলাম @ জালাল (৪২) সহযোগী ১৫/১৬ জন ডাকাত সদস্য নিয়ে পিস্তল, রাম দা, হাসুয়া ও অন্যান্য দেশীয় অস্ত্র সহ ডাকাতি করার উদ্দেশ্যে নিহত ভিকটিম মৃত আরিছ মিয়া, গ্রাম- শিমুলিয়া, থানা- পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ এর বসত বাড়ীর ভিতরে প্রবেশ করে। নিহত ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ঘরের ভিতরের মালামল লুন্ঠন করতে থাকে, এসময় নিহত ভিকটিম ও তার স্ত্রী ডাকাতি কাজে বাধা প্রদান করলে তাদেরকে এলোপাথারি মারধর করতে থাকে।

একপর্যায়ে গ্রেফতারকৃত আসামী ডাকাত দলের নেতা সাইফুল ইসলাম @ জালাল (৪২) এর হাতে থাকা পিস্তল দ্বারা নিহত ভিকটিম আরিছ মিয়াকে গুলি করে মাটিতে ফেলে দিয়ে ঘরে রক্ষিত সোনা, নগদ টাকা সহ অন্যান্য মালামাল লুন্ঠন করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আরিছ মিয়া’কে মৃত ঘোষনা করেন। এ সংক্রান্ত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় উক্ত ডাকাত দলের বিরদ্ধে খুনসহ ডাকাতি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম @ জালাল (৪২) দীর্ঘ ১৬ বছর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন এলাকায় আত্মগোপন করে ছিলো। স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অত্যন্ত দক্ষতার সাথে উক্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!