1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে চাকুরী দেয়ার নামে প্রতারণা দুই জন গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে চাকুরী দেয়ার নামে প্রতারণা দুই জন গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ২.৩৭ পিএম
  • ৫২৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
রিক্রুট কনস্টেবল নিয়োগে চাকুরী দেয়ার কথা বলে টাকা নিয়ে জালিয়াতি করেছে একটি প্রতারক চক্র। পরে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ অবৈধ টাকাসহ প্রতারক চক্রের দুই জনকে গ্রেফতার করেছে। রবিবার সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য দিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম খান। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার ব্রাক্ষ্মন্দী গ্রামের মৃত আবুল বেপারীর ছেলে ইউনুস আলী বেপারী ও হোগলপাতিয়া গ্রামের মৃত জালাল হাওলাদারের ছেলে রিপন হাওলাদার।

পুলিশ সুপার মো. মাসুদ আলম খান জানান, শনিবার সকালে মাদারীপুর পুলিশ লাইন্স মাঠে রিক্রুট কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ে শারিরীক মাপ ও কাগজপত্র বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় গোপন সংবাদে জানতে পারে কতিপয় প্রতারক চক্র মাদারীপুর পোস্ট অফিসের সামনে অবৈধ টাকা নিয়ে চাকুরী পাইয়ে দেয়ার কথা বলে সাবিক আকন নামে এক চাকুরী প্রত্যাশীর পরিবার থেকে চার লাখ টাকা লেনদেন করছে। পরে গোয়েন্দা পুলিশ সেখান থেকে ইউনুস আলী বেপারী ও রিপন হাওলাদার নামে দুই জনকে টাকাসহ আটক করে।

এসময় তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিকভাবে তারা অবৈধ টাকার বিনিময় চাকুরী দেয়ার কথা স্বীকার করেছে। এর আগেও তারা বিভিন্ন জায়গায় চাকুরী দেয়ার কথা বলে অবৈধ লেনদেন করেছেন বলেও জানা গেছে। রাতেই এদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশের এসআই রায়হান সিদ্দিকী শামীম।

পুলিশ সুপার আরো বলেন, ‘এবার মাদারীপুর জেলায় ৪৫ জন রিক্রুট কনস্টেবল নিয়োগ দেয়া হবে। এই নিয়োগকে কেন্দ্র করে পূর্ব থেকেই গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছিল। তারই ফলে প্রতারকদের আটক করতে সক্ষম হয়েছি। এরা দীর্ঘ দিন ধরেই প্রতারণার সাথে জড়িত। আগামীতেও যারা পুলিশ কনস্টেবল নিয়োগে অবৈধ কর্মকা- করবে, তাদেরও আইনের আওতায় আনা হবে। কাউকে এক্ষেত্রে ছাড় দেয়া হবে না।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার আনিচুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!