1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আ.লীগের সভায় সংসদ সদস্যের উপস্থিতিতেই দুপক্ষের সংঘর্ষে আহত ১২ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে আ.লীগের সভায় সংসদ সদস্যের উপস্থিতিতেই দুপক্ষের সংঘর্ষে আহত ১২

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.০৬ এএম
  • ৫৭৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) :
মাদারীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিত সভায় স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের উপস্থিতিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপেক্ষ ১২ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পূর্ব পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জুয়েল হাওলাদারের ছেলে ইমন হাওলাদার (২৫), মনা খলিফার ছেলে মাসুদ খলিফা (৩৫), নূর মোহম্মদ হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার (২৮), খালেক মুনশির ছেলে নাঈম মুনশি (১৭), লিটন হাওলাদারের ছেলে অর্ক হাওলাদার (১৬), ছালাম জমাদ্দারের ছেলে আলী হোসেন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের এক পরিচিত সভায় আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে স্বপন হাওলাদার। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সভায় রাস্তি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বেল্লাল মোল্লা ও পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান নাসিরউদ্দিন মোল্লার নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থালে আসে। এরপরেই শুরু হয় হট্টগোল।

একপর্যায় বেল্লাল মোল্লা ও নাসিরউদ্দিন সমর্থকদের সঙ্গে পাঁচখোলা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি এনামুল হকের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ১২ জন। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুপক্ষের সংঘর্ষ হওয়ায় সংক্ষিপ্ত আকারে পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিত সভা শেষ করা হয়। এদিকে হামলায় আহতদের দেখতে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে আসেন সংসদ সদস্য শাজাহান খান। এ সময় তিনি আহত নেতাকর্মীদের বিষয় খোঁজখবর নেন।

এ সম্পর্কে পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বলেন, ‘শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের পরিচিতি সভা চলছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শাজাহান খানও অনুষ্ঠানে আসেন। তার বক্তব্য দেওয়ার আগেই বেল্লাল মোল্লা ও নাসিরউদ্দিনের লোকজন মিছিল নিয়ে সভায় অর্তিকিত হামলা চালায়। হামলায় আমার ৬ জন আহত হয়েছেন। পরে সংক্ষিপ্ত আকারে সমাবেশ শেষ করা হয়।’

অভিযোগের বিষয় জানতে চাইলে পাঁচখোলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন মোল্লা বলেন, ‘আমাদের নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে। এখানে রাস্তি ইউনিয়নের লোকজন ঝামেলা করছে। আমার কোন লোকজন কাউকে কোন আঘাত করে নাই।’

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের এমপি মহোদয়কে নিয়ে যথাসময় সভাস্থলে চলে আসি। সভা চলাকালীন এক কোনায় কিছু পোলাপানে হট্টগোল করে। এ সময় এক ছেলেকে হাঁতুড়ী দিয়া মাথায় আঘাত করা হয়। পরে আমাদের সিনিয়র নেতারা এগিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৮ থেকে ১০ মিনিট হট্টগোল ছিল। পরে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান শেষ হয়।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের সভায় চেয়ারে বসা নিয়ে দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। তবে ঘটনা তেমন বড় নয়। গুরুতর কেউ আহত নেই। দুই একজন সামান্য আহত আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা এখনো কোন অভিযোগ পাইনি।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!