1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দারুস সালাম থেকে ৩ বছরের শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক মোঃ আমিন(২২) গ্রেফতার। - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

দারুস সালাম থেকে ৩ বছরের শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক মোঃ আমিন(২২) গ্রেফতার।

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৪.৩৮ পিএম
  • ১০৩২ জন পঠিত

দারুস সালাম থেকে ৩ বছরের শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক মোঃ আমিন(২২) গ্রেফতার।

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের নৃশংস ও ঘৃন্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বর্তমান সমাজে যৌন নিপীড়ন সামাজিক ব্যাধির মত ছড়িয়ে পড়েছে এবং এর থেকে রেহাই পাচ্ছে না অপ্রাপ্ত বয়স্ক মেয়েরাও। এমন ঘৃণ্য অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সুত্র জানায় গত ১৫ আগষ্ট রাতে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সহকারী পুলিশ সুপার মোঃ রিফাত বাশার তালুকদার এর নেতৃত্বে রাজধানীর দারুস সালাম থানাধীন দিয়াবাড়ী মোড়স্থ এলাকা হতে ধর্ষন মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ আমিন (২২), কে গ্রেফতার করা হয়।
গত ১৮ জুলাই দারুস সালাম থানা এলাকায় একটি ৩ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মোঃ আমিন (২২)কে আসামী করে দারুস সালাম থানায় মামলা ( মামলা নং-২৬/২০৯ তারিখ ১৮/০৭/২০২০ ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীন ২০০৩) এর ৯ (১) ধারা) দায়ের করেন। মূলত ধর্ষক তার পাওনা টাকা নেয়ার নাম করে কৌশলে বাদীর বাড়ীতে আসে এবং বাদীর অনুপস্থিতে এ ধর্ষনের ঘটনা ঘটায়। ধর্ষিত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষনের আলামত পাওয়া যায় বলে ডাক্তারী রিপোর্ট প্রদান করেন। উক্ত ধর্ষণের ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হলে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামী এলাকা ছেড়ে আত্ম-গোপনে চলে যায়। এরপর থেকে র‌্যাব-৪ এর গোয়েন্দা দল উক্ত পলাতক আসামীকে গ্রেফতারের জন্য কার্যক্রম শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশায় একজন ছিনতাইকারী। আসামী তার কৃত অপরাধ ধর্ষনের কথা স্বীকার করে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!