1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ‘বীর নিবাস’ ঘর পেলো মুক্তিযোদ্ধারা - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ‘বীর নিবাস’ ঘর পেলো মুক্তিযোদ্ধারা

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ২.৩২ পিএম
  • ৫৪৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ‘বীর নিবাস’ ঘর পেলো মুক্তিযোদ্ধারা। বুধবার সকালে গণভবন থেকে মাদারীপুরে জেলা প্রশাসনসহ অন্যান্য কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জেলার কয়েকশ’ মুক্তিযোদ্ধা উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলেন সরকার প্রধান। অচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জমিসহ ‘বীর নিবাস’ নামে ঘর তৈরী করে দেয়ায় দারুণ খুশি তারা। এতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুক্তিযোদ্ধারা।

মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী বলেন, একমাত্র শেখ হাসিনা সরকার দেখিয়ে দিলো দেশের জন্য যারা যুদ্ধ করেছেন তাদের সম্মান কিভাবে দিতে হয়। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্ত শুধু মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানো নয়, পুরো দেশ ও জাতির প্রতি এই সম্মান। তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, অচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করে দেয়ার জন্য।

কালকিনি উপজেলার সাহেবরামপুরের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মুক্তিযোদ্ধাদের জন্য ভাতাসহ অন্যান্য সুবিধা দিয়েছেস, এজন্য তাকে ধন্যবাদ। আবার মুজিববর্ষে বীর নিবাস নির্মাণ করে দিয়েছেন, এই ঘরে পরিবার নিয়ে এখন সুখ-শান্তিতে বসবাস করতে পারবো।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, মাদারীপুর জেলায় তিন হাজার দুইশ’ মুক্তিযোদ্ধা রয়েছে। ২৯৭টি ঘর বরাদ্দ হলেও এরইমধ্যে ৩৭টি বীরনিবাস নির্মাণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলার ১২টি, কালকিনিতে ১১টি, রাজৈরে ৬ ও শিবচরে ৮টি। প্রতিটি একতলার আধুনিক এই ঘর নির্মানে ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ টাকা। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত উপহার ‘বীরনিবাস’ নির্মাণ করে দেয়া হবে।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, জেলার পুলিশ সুপার মাসুদ আলম, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, খলিলবাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিললুর রহমান খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!