1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহব্বান - শাজাহান খানের - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহব্বান – শাজাহান খানের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.২৭ পিএম
  • ৫৪৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক নৌমন্ত্রী, মাদারীপুুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের যেমন উন্নয়ন হচ্ছে তেমনি মাদারীপুরেরও অনেক উন্নয়ন হচ্ছে, এই ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় এই স্কুল কি ছিল আজ এই স্কুলের কত উন্নয়ন হয়েছে। তাই শেখ হাসিনার সময় যে উন্নয়ন হয়েছে সেটা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান করছি তোমাদের অভিভাবকদের। বৃহস্পতিবার মাদারীপুর শহরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাজাহান খান আরও বলেন, তোমরা বাড়ীতে গিয়ে তোমার অভিভাবকদের কাছে সবসময় টাকা, খাবারসহ অনেক কিছু চাও এবার গিয়ে আবদার করবে দেশের জন্য শেখ হাসিনা যে উন্নয়ন করেছে এবং উন্নয়ন চলমান রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে এবং আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বিদ্যালয়ের প্রভাতি শাখার প্রধান কবিতা রানী, দিবা শাখার প্রধান নিলিমা বিশ^াসসহ ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!