1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩০ পিএম
  • ৬১০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
নিয়মিত গ্রাহকদের পুরস্কার প্রদান, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধিকরণ, বিদ্যুৎ বিতরণ কার্যক্রম প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় দেড় হাজার গ্রাহকদের উপস্থিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মস্তফাপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জোনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো: ফারুকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি মো: আক্তারুজ্জামান, সমিতির সদস্য সচিব রোকশোনা খানম, সমিতির কোষাধ্যক্ষ নুর ইসলাম মাতুব্বর, সমিতির পরিচালক মোঃ আলী আসগর সহ মাদারীপুর জেলার বিভিন্ন জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি গ্রাহক সেবার মান বৃদ্ধির স্বার্থে সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীগনের আন্তরিকতার সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এবং ” শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যের আলোকে অত্র সমিতির আওতাভুক্ত ৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের জন্য গৃহীত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!