1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
প্রকৃত ইসলাম ধর্ম প্রচারে কওমী মাদ্রাসা অন্যতম: মাদারীপুরের শিবচরে ধর্ম প্রতিমন্ত্রী - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

প্রকৃত ইসলাম ধর্ম প্রচারে কওমী মাদ্রাসা অন্যতম: মাদারীপুরের শিবচরে ধর্ম প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.০৪ এএম
  • ১৩২২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘বাংলাদেশে প্রকৃত ইসলাম ধর্ম প্রচারের সর্বস্তরের মধ্যে কওমী মাদ্রাসা অন্যতম। প্রধানমন্ত্রী এই জন্য কওমী মাদ্রাসার সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রাখতে নির্দেশনা দিয়েছেন। আর আলিয়া মাদ্রাসা যেটা আছে, সেটা তো সরকারিভাবেই চলছে। তিনি শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর ময়দানে ৭৮তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বেদাতকে দূর করে দিয়ে শরীয়ত সম্মত কাজের জন্য আল্লাহপাক পাঠিয়েছেন হাজী শরিয়ত উল্লালকে (রহ)। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার আগমনে প্রথিবী আলোকিত হয়েছে, দূর হয়েছে অন্ধকার। এমন মানুষের আবারও দরকার। তাহলে ধর্মের নামে কেউ মূর্খতা ছড়াতে পারবে না।’
বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, শাইখুল ইসলাম হযরত হাজী শরীয়াতুল্লাহ আলাইহের স্মৃতি বিজড়িত বাহাদুরপুর ময়দানে মাহফিলের শেষ দিন শুক্রবার লাখো মুসল্লীর সমাবেশ ঘটে। জুমার নামাজের জামাতে আস্তানার কয়েক কিলোমিটার জুড়ে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লী অংশ নেন। মাহফিল পরিচালনা করেন হাজী শরিয়ত উল্লাহ (রহ) এর সপ্তম পুরুষ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ¦ হযরত মাওলান আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব।

এছাড়াও মুসল্লীদের ভীড় মাঠ পেরিয়ে আশেপাশের ঘর-বাড়ি রাস্তা ঘাট এমন কি বাজারসহ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। রাতে দেশ-জাতীর শান্তি-সমৃদ্ধি কামনা করে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। দেশ-বিদেশের মুসল্লীরা জমায়েতে অংশ নিয়েছেন। জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মো. শাজাহান মোল্লা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!