1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেপ্তার করা হবে না: মাদারীপুরে প্রেস কাউন্সিলর চেয়ারম্যান - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেপ্তার করা হবে না: মাদারীপুরে প্রেস কাউন্সিলর চেয়ারম্যান

  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৩৯ পিএম
  • ৫৭০ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।:
‘ডিজিটাল নিরাপত্তা আইনে কোন সাংবাদিকদের গ্রেপ্তার করা হবে না, এমন একটি প্রশাসনিক আদেশ সব দপ্তরে দেয়া আছে। তবে আইন আকারে পাস করা হয়নি। আইন পাস করতে পারে জাতীয় সংসদে। তবে কোন সাংবাদিক আইসিটি এ্যাক্টে হয়রানি হবেন না।’ একথা বলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি বুধবার বেলা দেড়টার দিকে মাদারীপুরে সাংবাদিকদের নীতি ও নৈতিকতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, দেশের অবস্থার প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনটি সংসদে পাস করা হয়। তখন সরকার মনে করেছে, তারা সেটি করেছে। এখন বিভিন্ন স্থানে যাওয়া পারে জানতে পারি, আইনটি সাংবাদিকদের পেশায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বর্তমানে সরকার প্রশাসনিকভাবে জানিয়েছে যেন কোন সাংবাদিকের উপর আইনটি প্রয়োগ করা না হয়। তবে সেটি আইন হিসেবে পাস হয়নি। পাস করতে পারে জাতীয় সংসদে।

এসময় সাংবাদিকদের নীতি ও নৈতিকতা এবং প্রেস কাউন্সিল ১৯৭৪ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সদস্য এমজি কিবরিয়া চৌধুরী, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির। এসময় মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এমআর মুর্তজা, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, মাদারীপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিমসহ অনেকেই বক্তব্য রাখেন। সেমিনারে মাদারীপুর জেলায় কর্মরত ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পরে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!