1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, সাধারণ সম্পাদক বাবুল দাস - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, সাধারণ সম্পাদক বাবুল দাস

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১.০৭ পিএম
  • ৬০২ জন পঠিত
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরে প্রাণতোষ মন্ডলকে সভাপতি ও বাবুল দাসকে সাধারণ সম্পাদক করে জেলা পুজা উদযাপন পরিষদের ১৬ সদস্যদের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কালিবাড়ি এলাকায় বাংলাদেশ পুজা উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এই নাম ঘোষণা করেন। পরবর্তীতে মোট ৮১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দিবেন কেন্দ্রীয় কমিটির নেতারা। আগামী দুই বছরের জন্য এই কমিটির সদস্যরা জেলার পুজা উদযাপন পরিষদের সকল কর্মকান্ডে সম্পৃক্ত থাকবে। সম্মেলনের মাধ্যমে হওয়া এই অনুষ্ঠানে জেলার ৫টি উপজেলার পুজা উদযাপন পরিষদের সাথে জড়িতরা অংশ নেন।
মাদারীপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন কমিটির কেন্দ্রীয় সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, নতুন শহর কালিবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জগদীশ চক্রবর্তীসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!