1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জেলা বিএনপির পদযাত্রা - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে জেলা বিএনপির পদযাত্রা

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.০৬ পিএম
  • ৫৯৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে পদযাত্রা করেছে জেলা বিএনপি। শনিবার সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ্ মাঠে প্রথমে এক আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে সেখান থেকে পদযাত্রার অংশ হিসেবে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদিক্ষণ শেষে পুরান বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান পার্সণ খালেদা জিয়ার উপদেষ্টা শাহাজাদা মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান জাকিরসহ অনেকেই।

এ সময় বক্তারা নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও কঠোর সমলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!