1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 পটুয়াখালী জেলার বাউফল থানা হতে ১ ধর্ষনকারী গ্রেফতার। - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

 পটুয়াখালী জেলার বাউফল থানা হতে ১ ধর্ষনকারী গ্রেফতার।

  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ২.৩৯ পিএম
  • ৫৭৯ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ পটুয়াখালী জেলার বাউফল থানা হতে ১ ধর্ষনকারী গ্রেফতার  হয়েছে
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৫ ফেব্রুয়ারি পটুয়খালী জেলার বাউফল থানা এলাকা হতে ০১(এক)জন ধর্ষণকারী মোঃ সুজন মাতবর(২৩), পিতা-মৃত ফজলে আলী মাতবর, মাতা-মৃত মিনারা বেগম, সাং-ভাংরা, পোঃ নগরের হাট, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং- ৫১২/১৩ পূর্ব জুরাইন কমিশনার রোড, ঋষিপাড়া, (পটোওয়ালার বাড়ী), থানা-কদমতলী, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, ছদ্মনাম ইয়াসমিন আক্তার(১৪) এর সাথে ০১(এক) মাস পূর্বে পরিচয় হয়। উক্ত ধর্ষনকারী বিভিন্ন সময় ছদ্মনাম ইয়াসমিন আক্তার(১৪)কে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় শারীরিক সর্ম্পক করে। সর্বশেষে গত ১৫/১২/২০২২ইং তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকার সময় ধর্ষনকারী ভিকটিমের বাসা কদমতলী থানাধীন ৫১২/১৩ পূর্ব জুরাইন কমিশনার রোড, ঋষিপাড়া, (পটোওয়ালার বাড়ী), থানা-কদমতলী, জেলা-ঢাকায় বিবাহের প্রলোভন দেখাইয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘরের খাটের নিচে থাকা ট্রাংক ভেঙ্গে ভিতরে থাকা নগদ ১০০০০০/- (এক লক্ষ) টাকা জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় আমার ভিকটিম বাধা প্রদান করিলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে চয়ে যায়।

পরবর্তীতে ছদ্মনাম ইয়াসমিন আক্তার (১৪) এর পিতা ঢাকা জেলার কদমতলী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩০, তারিখ-২১/১২/২০২২ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(১) তৎসহ ৩৮৪/৫০৬ পেনাল কোড রুজ করা হয়। যার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, উক্ত মামলার ধর্ষনকারী বর্তমানে পটুয়াখালী জেলার বাউফল থানায় অবস্থান করিতেছে। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য কোম্পানী অধিনায়ক, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প বরাবরে একটি আধিযাচনপত্র প্রেরন করেন।

উক্ত অধিযাচন পত্রের অনুরোধের প্রেক্ষাপটে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ধর্ষনকারীর অবস্থান নির্নয় করেন এবং একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নের্তৃত্বে ২০:২০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার বাউফল থানার ভাংগা এলাকা হতে ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ সুজন মাতবর(২৩) ঘটনার সাথে নিজের সং¯িøষ্টতার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে ঢাকা জেলার কদমতলী থানার মামলা নং-৩০, তারিখ-২১/১২/২০২২ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এ

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!