1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নিজের বাইকে আগুন ধরিয়ে দিলেন যুবক - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

নিজের বাইকে আগুন ধরিয়ে দিলেন যুবক

  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৪২ পিএম
  • ৫৩৭ জন পঠিত

মাদারীপুর প্রতি‌নি‌ধি:

মাদারীপুরের শিবচর উপ‌জেলায় মহাসড়কের উপর নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে দিলেন এক যুবক। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু মহাসড়কের উপরে এ ঘটনা ঘটে।

আগুন ধরিয়ে দেয়া যুবকের নাম সোহেল শেখ। তিনি শিবচর উপজেলার তালতলা এলাকার আব্দুল গনি শেখের ছেলে। পরে শিবচরের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের চেষ্টায়  বাইকটি উদ্ধার করে। ততক্ষণে বাইকটি পুড়ে ছাই হ‌য়ে যায়। এদিকে এ ঘটনার পর আশপাশে আতঙ্ক  ছড়িয়ে পড়ে।

বাইকটির মালিক সোহেল শেখ বলেন, নানাবাড়ি টেকেরহাটে  যাবার উদ্দেশ্যে টিভিএস অ্যাপাচি ফোর-ভি মডেলের  বাইকটি নিয়ে নিজ বাড়ি থেকে রওনা দিই। কিন্তু পথিমধ্যে পাঁচ্চর এলাকায় বাইকটির স্টার্ট বন্ধ হয়ে যায়। একাধিক বার চেষ্টা করেও যখন বাইকটি স্টার্ট দিতে ব্যর্থ হই,  তখন এক প্রকার ক্ষুব্ধ হয়েই নিজের ব্যবহৃত বাইকটিতে আগুন ধরিয়ে দিই।

তি‌নি আরো ব‌লেন, ‘বাইকটি আমি ২ লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি। মহাসড়কে একবার উঠলে নির্ধারিত স্থান ছাড়া বের হবার কোন সুযোগ নেই। নষ্ট বাইকটি নিয়ে সামনের দিকে ১২ কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে মহাসড়ক থেকে বের হতে হবে। এমন পরিস্থিতিতে মনের কষ্টে  এ ঘটনাটি ঘটাই।’

সোহেলের ছোটো ভাই রফিকুল জানান, ‘বেশ কয়েকদিন ধরে তার ভাই পারিবারিক কলহের কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলো। হয়ত রাগ সামলা‌তে না পে‌রে এমন ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। এটা তার নিজস্ব বিষয়।’

শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল বলেন, ‘আমরা পোড়া বাইকটিকে উদ্ধার করেছি। বাইকার নি‌জেই আগুন দি‌য়ে‌ছে ত‌বে এঘনায় আরো বড় ধর‌ণের দুর্ঘটনা থে‌কে রক্ষা পে‌য়ে‌ছে সাধারণ মানুষ।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!