1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এ ক্যাপসুল সহ বিভিন্ন সরকারি ঔষধ । - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এ ক্যাপসুল সহ বিভিন্ন সরকারি ঔষধ ।

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ২.৫১ পিএম
  • ৫৯৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর শ্রীনদি সড়কের বদরপাশা ইউনিয়নের দূর্গাবদী এলাকার কাঁঠালের ব্রিজ সংলগ্ন দারাদিয়া এলাকার সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল ভিটামিন এ ক্যাপসুল সহ বিভিন্ন সরকারি ঔষধ। ঔষধের গায়ে কমিউনিটি ক্লিনিক লেখা থাকলেও আশপাশে নেই তেমন কোন কমিউনিটি ক্লিনিক । শুক্রবার এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজৈর শ্রীনদি সড়কের বদরপাশা ইউনিয়নের দূর্গাবদী এলাকার কাঁঠালের ব্রিজ সংলগ্ন দারাদিয়া সড়কের পাশে বিপুল পরিমাণ দামি দামি সরকারি ঔষধসহ ভিটামিন এ ক্যাপসুল রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন পথচারীরা।

বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করলে রাতের আধারেই কে বা কারা ঔষধ গুলো সরিয়ে ফেলেন । তবে ঔষধগুলো সরিয়ে ফেললেও রাস্তার পাশেই অসংখ্য ঔষধ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখনও। ঔষধ গুলোর মধ্যে কিছু কিছু ঔষধের ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা ইয়াছিন মুন্সী জানান, আমরা রাস্তার ঢালে নেমে দেখেছি অনেক গুলো সরকারী ঔষধ পড়ে আছে । এ গুলো কোথা থেকে এসেছে জানিনা ।

স্থানীয় আরেক বাসিন্দা নুহু খন্দকার জানান, আমি বৃহস্পতিবার গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম । এসময় দুজন লোক আমাকে বললো রাস্তার পাশে অনেক গুলো ঔষধ পড়ে আছে । পরের দিন গিয়ে দেখি ঔষধ গুলো কেউ নিয়ে গেছে ।

এ বিষয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জানান, এতগুলো ঔষুধ একত্রে রাস্তার পাশে পড়ে থাকা ভাবনার বিষয় । কারণ এতগুলো ঔষধ একটি কমিউনিটি ক্লিনিক কখনোই একবারে পায় না। ঔষধগুলো কোথা থেকে এসেছে কিভাবে এসেছে তা তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!