1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর - Madaripur Protidin
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিএনপির মনোনয়নের দাবীতে মনোনয়ন বঞ্চিতদের মহাসড়ক অবরোধ। ৫কিলোমিটার ব্যাপী যানযট। মাদারীপুরে কলেজ শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে আবারো সড়ক অবরোধ মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম র্কমীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ত্রয়োদশ নির্বাচনে মাদারীপুরে ১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষনা মাদারীপুরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৩ ঢাকায় র‌্যাব-৪ এবং পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে ৮৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ধামরাইয়ে বিপুল পরিমান ভেজাল গুড় উৎপাদনের রাসায়নিক উপাদান উদ্ধার ও ধ্বংস। মামলা দায়ের। মাদারীপুরে শিক্ষা খাতে সুশাসন নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত রাজৈরে ভোক্তা অধিকারের অভিযান। বোতলজাত সোয়াবিনে ওজন কম থাকায় দোকানীকে ৪০হাজার টাকা জরিমানা

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ২.৫৬ পিএম
  • ৩৩৬৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।:
মাদারীপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পানিছত্র এলাকার কে.আই হাসাপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শারমিন (৩০) সদর উপজেলার ছিলারচর এলাকার আনোয়ার খালাসির স্বামী। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন তারা। এ ব্যাপারে ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত ২৩ ফেব্র“য়ারি মাদারীপুর শহরের ডিসিব্রিজ এলাকার পপুলার হাসপাতালের সাইয়েদা সিদ্দিকা এলিজা নামের চিকিৎসকের অস্ত্রোপচারে শারমিন বেগমের (৩০) এক পুত্র সন্তান হয়। ৭ দিন পর পরিবারের লোকজন শারমিনের বাবার বাড়িতে নিয়ে যান। গত দুদিন ধরে শারমিনের মেরুদন্ডে প্রচন্ড ব্যথা হলে একই চিকিৎসকের পরামর্শে শুক্রবার সকালে পানিছত্র এলাকার কে.আই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওই চিকিৎসক দুপুর ১টার দিকে রোগীর মেরুদন্ডের ব্যথা কমানোর জন্য শরীরে কয়েকটি ইনজেকশন পুশ করেন।
স্বজনদের অভিযোগ, ইনচেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢোলে পড়ে গৃহবধু শারমিন। তড়িঘড়ি করে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর সময় মৃত্যুর বিষয়টি ধরা পরে। এরই প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুদ্ধরা হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। এরপরই ঘটনার বিচার দাবিতে হাসপাতালের সামনের সড়কে বিক্ষোভ করেন স্বজনেরা । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিহত শারমিনের স্বামী আনোয়ার খালাসি বলেন, চিকিৎসক চাইলে উন্নত চিকিৎসার জন্য অন্য জায়গায় প্রেরণ করতে পারতো। সেটা না করে নিজেই ভুল চিকিৎসা দিয়ে আমার স্ত্রীকে মেরে ফেলছে। এই ঘটনার বিচার চাই।
অভিযুক্ত ডা. সাইয়েদা সিদ্দিকা এলিজা মুঠোফোনে জানান, দায়িত্ব অবহেলা কিংবা ভুল চিকিৎসা নয়, স্বাভাবিকভাবে মৃত্যু হয় শারমিনের। তার যতটুকু চিকিৎসা দেয়া হয়েছে, এখানে কোন ক্রুটি ছিল না। আমি চিকিৎসা দিয়ে ঢাকা চলে আসছি, পরে হাসপাতাল থেকে ফোনে জানায় যে, শারমিন নামের ওই রোগী মারা গেছে। কোন রোগী মারা গেলে, ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে এমন অভিযোগ তো দিবেই এটাই স্বাভাবিক। তবে, কোন চিকিৎসক কখনই চায় না রোগী মারা যাক।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, হাসপাতাল ভাংচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৩ ডিসেম্বর শিবচর পৌরসভার খানকান্দি এলাকার সৈয়দ শামীমের স্ত্রী লাকি বেগমের ভূল চিকিৎসার অভিযোগ এনে একই হাসপাতালে ভাংচুর চালায় স্বজনরা। পরে ৬ লাখ টাকায় মীমাংসা গুঞ্জন ওঠে প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!