1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ধামরাইয়ে বিপুল পরিমান ভেজাল গুড় উৎপাদনের রাসায়নিক উপাদান উদ্ধার ও ধ্বংস। মামলা দায়ের। - Madaripur Protidin
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

ধামরাইয়ে বিপুল পরিমান ভেজাল গুড় উৎপাদনের রাসায়নিক উপাদান উদ্ধার ও ধ্বংস। মামলা দায়ের।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫.২৪ পিএম
  • ৫১২ জন পঠিত

অফিস রিপোর্ট । র‌্যাব-৪ অভিযানে ধামরাই এলাকায় বিপুল পরিমান ভেজাল গুড় উৎপাদনের রাসায়নিক উপাদান উদ্ধার ও ধ্বংস। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানাধীন বুড়িরভিটা এলাকায় র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃ আবু হাসান, র‌্যাব সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এবং সিপিসি-২, র‌্যাব-৪ এর নেতৃত্বে রুপা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল গুড় উৎপাদনের রাসায়নিক উপাদান উদ্ধার এবং উক্ত প্রতিষ্ঠানের মালিক ভেজাল গুড় উৎপাদন, মজুদ ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ৬ লক্ষ ৩১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে, র‌্যাব সদর দপ্তর এর এক্সিকিউটিভ মেজিস্ট্রেট এবং কোম্পানী কোমান্ডার র‌্যাব-৪, সিপিসি-২ এর উপস্থিতিতে উদ্ধারকৃত ভেজাল গুড় উৎপাদনের রাসায়নিক উপাদান ধ্বংস করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মামলা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!