1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জমির বিরোধে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কর্তন - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

জমির বিরোধে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কর্তন

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ২.১৭ পিএম
  • ৫৭৪ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুল মালেক হাওলাদার নামে এক কৃষকের প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটি ফেলেছে প্রতিপক্ষ। এতে করে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে জানা যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ করেছে ভূক্তভোগী পরিবার।

ভূক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আলীনগর এলাকার উত্তর কানাইপুর গ্রামের কৃষক আবদুল মালেক হাওলাদার পৌর এলাকার উত্তর জোনারন্দি গ্রামের বড় দীঘিরপাড়ে তার পৈত্রিক ৩২ শতাংশ জমিতে একটি গাছের বাগান করেন। সেখানে তিনি মেহগনি ও কাঠালসহ প্রায় ৩ শতাধিক গাছ রোপন করেন। কিন্তু এ গাছ বড় হলেই হঠাৎ করে ওই গাছের বাগানের জমি জোরপূর্বক লোকজন নিয়ে একাধিকবার দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন দক্ষিন কানাইপুর গ্রামের বাদল ফকির।

এ বিষয়টি দেখে আবদুল মালেক হাওলাদারের পরিবার নিরুপায় হয়ে মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে বাদল ফকির, হাবুল ফকির, কাবুল ফকির ও রবিউল ফকির মিলে আবদুল মালেকের ওই জমির প্রায় কাঠাল ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ কেটে ফেলে। পরে আবদুল মালেকের মেয়ে বাদী হয়ে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভূক্তভোগী আবদুল মালেকের মেয়ে ছালমা বেগম বলেন, বিনা অপরাধে আমাদের জমির গাছগুলো কেটে ফেলেছে বাদল ফকির, হাবুল ফকির, কাবুল ফকির ও রবিউল ফকির। আমরা তাদের বিচার চাই।
তবে অভিযুক্ত বাদল ফকিরের দাবি ওই জমি তার।
এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম জানান, বিষয় তদন্ত করে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!