1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপণ বিষয়ে মহড়া - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপণ বিষয়ে মহড়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৭.১৯ পিএম
  • ৫৩৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।

মাদারীপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপণ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর চিড়াইপাড়া গ্রামে এই মহড়া অনুষ্ঠিত হয়।

তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। বোরহান ফাউন্ডেশনের সহ সভাপতি আশরাফ আলী সরদারের সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘটমাঝি ইউনিয়ন বিট পুলিশ অফিসার তন্ময় মন্ডল, চিড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, সাবেক ইউপি সদস্য নয়ন সরদার, আইনজীবী মহিউদ্দীন আহমেদ সুমন, স্থানীয় মুরব্বী তালেব আলী সরদার, মজিবর রহমান খান, সংগঠনের সদস্য নজরুল ইসলামসহ অনেকেই।

উত্তর চিড়াইপাড়া যুব সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে ঘরের আগুন, সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ, ড্রামের আগুন, প্রাথমিক চিকিৎসা, উদ্ধার সরঞ্জাম, আটকিয়ে পড়া জায়গা থেকে উদ্ধার ও অগ্নিনির্বাপণ সহ নানা উদ্ধার বিষয়ে মহড়া প্রদর্শণ করা হয়। সচেতনতামূলক এই মহড়া অনুষ্ঠান এলাকাবাসী উপভোগ করে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতে এই ধরণের সামাজিক অনুষ্ঠান আরও যাতে হয় সে বিষয়ে আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!