1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর কাফরুলে  নাজমা  হত্যা মামলার দীর্ঘ ১৮ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আজাদ কাজী@ সন্ত্রাসী আজাদ  মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

রাজধানীর কাফরুলে  নাজমা  হত্যা মামলার দীর্ঘ ১৮ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আজাদ কাজী@ সন্ত্রাসী আজাদ  মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৭.৪২ পিএম
  • ৫৩০ জন পঠিত

অফিস রিপোর্টরাঃ জধানীর কাফরুল এলাকার চাঞ্চল্যকর ও প্রকাশ্য দিবালোকে গুলি করে নাজমা বেগমকে হত্যা মামলার দীর্ঘ ১৮ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আজাদ কাজী@ সন্ত্রাসী আজাদ@ কিলার আজাদ (৪৫)’কে মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়,  র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশিখুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরত াঅব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এরএকটি চৌকস আভিযানিক দল রাজধানীর কাফরুল এলাকার চাঞ্চল্যকর ও প্রকাশ্য দিবালোকে গুলি করে নাজমা বেগমকে হত্যা মামলার দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক আসামী’কে গ্রেফতার করার জন্য ১১ মার্চ ২০২৩ তারিখ বিকালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আজাদ কাজী@সন্ত্রাসী আজাদ@ কিলার আজাদ (৪৫)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতারকৃত আসামী আজাদ কাজী@ সন্ত্রাসী আজাদ@ কিলার আজাদ (৪৫) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম নাজমা বেগম একই সাথে রাজধানীর কাফরুল থানার এলাকায় বসবাসসহ একই সাথে মাদক ব্যবসা করত। মাদক ব্যবসার সুবাদে ভিকটিমের সাথে মাদক ব্যবসায়ী আজাদ কাজী@ সন্ত্রাসী আজাদ, সিটু, হৃদয়, মানিক, হিরা এবং আমিরের পরিচয় হয়। ভিকটিম নাজমা বেগম উক্ত বিবাদীদের সাথে র্দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসার এক পর্যায়ে মাদক ব্যবসার টাকা নিয়ে ভিকটিম নাজমা বেগম এর সাথে মাদক ব্যবসায়ী মানিক এবং কাজী আজাদ@ সন্ত্রাসী আজাদ এর সাথে বিরোধ সৃষ্টি হয়।

এরই জের ধরে গত ইং ০৮/০৭/২০০৫ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় হৃদয়, মানিক, হিরা, আজাদ এবং আমির ভিকটিম নাজমা বেগমের বসত ঘরের ভিতর প্রবেশ করে ভিকটিম নাজমা বেগমকে ঘরের বাহিরে বের করে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে হত্যা কারীরা পালিয়ে যায়। ভিকটিমের মা বাদী হয়ে মানিক, হিরা, আজাদ কাজী@ সন্ত্রাসী আজাদ, সিটু, হৃদয় এবং আমিরসহ অজ্ঞাতনামা আরো ০২/০৩ জনকে আসামী করে গত ইং ০১/০৭/২০০৫ তারিখ ডিএমপির কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১৪(০৭)০৫ তারিখ-১০/০৭/২০০৫ ইং, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা হওয়ার পর আসামী হৃদয় ব্যতিত মানিক, হিরা, আজাদ কাজী@ সন্ত্রাসী আজাদ, সিটু এবং আমির গণদেরকে কাফরুল থানা পুলিশ গ্রেফতার করে। মামলা হওয়ার পর থেকেই আসামী হৃদয় আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত সকল আসামীরা ১৫ মাস কারাবাস থেকে জামিনে মুক্তি পায়। অত্র মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় আসামী মানিক, হিরা, আজাদ কাজী@ সন্ত্রাসী আজাদ, সিটু, হৃদয় এবং আমির গণদেরকে অভিযুক্ত করে বিজ্ঞআদালতে চার্জশীট দাখিল করেন।

পরবর্তীতে চার্জশীটের ভিত্তিতে বিজ্ঞ আদালত উক্ত মামলার বিচার কার্য পরিচালনা করেন এবং পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ভিকটিম নাজমা বেগম হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে ঢাকা জেলারবিজ্ঞ জেলা ও দায়রা জজ চার্জশীটে অভিযুক্ত আসামীআজাদ কাজী@ সন্ত্রাসী আজাদ’কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। পলাতক আসামী আজাদ কাজী@ সন্ত্রাসী আজাদ’কে মামলা বিচারাধীন থাকা অবস্থায় প্রথম থেকেই গত ১৮ বছর পলাতক ছিলো। জিজ্ঞাসাবাদ ও আরো যাচাই বাচাই শেষে জানাযায় যে, উক্ত আসামীর বিরুদ্ধে দুইটিহত্যা মামলা, ০৮ টি মাদক মামলাসহ মোট ১৮টি মামলার তথ্য পাওয়াযায়।

আসামীরজীবনবৃত্তান্তঃ আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, আসামী ১৯৭৮ সালে পাবনা জেলার বেড়া (বর্তমান আমিনপুর) থানাধীন রতনগঞ্জ এলাকায় জন্মগ্রহণ করে। সে প্রাথমিক শিক্ষা গ্রহন করেন নি। ব্যক্তিগত জীবনে আসামী বিবাহিত এবং বর্তমানেতার পরিবারের স্ত্রীসহ চার সন্তান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!