1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুসসালামে আলোচিত কিশোর গ্যাং লিডার আরিফ'কে সাভার থেকে ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজধানীর দারুসসালামে আলোচিত কিশোর গ্যাং লিডার আরিফ’কে সাভার থেকে ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১০.০৭ এএম
  • ৫৬৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর দারুসসালাম এলাকার আলোচিত কিশোর গ্যাং লিডার আরিফ’কে ঢাকা জেলার সাভার এলাকা হতে ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত বিপদগামী কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাদাবাজী, ছিনতাই, নারীদের ইভটিজিংসহ মাদক সেবন ও ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় গত ১৪/মার্চ ঢাকা জেলার সাভার এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংলিডার ও অবৈধ অস্ত্রধারী তানভীর হোসাইন (২৩)’কে এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করতে সমর্থ হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানাযায়, গ্রেফতারকৃত আসামী রাজধানীর দারুসসালাম এলাকার চাদাবাজ, ছিনতাইকারী, মাদকসেবী ও চিহ্নিত কিশোর গ্যাং লিডার। গত ৩ মার্চ ভিকটিম আব্দুর রহমান (১৮) ও তার তিনবন্ধুসহ রাজধানীর দারুসসালাম এলাকায় জন্মদিন পালন শেষে ফেরার পথে দেখতে পায় কিশোরগ্যাং লিডার তানভীর হোসাইন (২৩) এবং তার গ্যাং এর সদস্যরা প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন করছে। এক পর্যায়ে ভিকটিম ও তার বন্ধুরা তাদের প্রকাশ্য স্থানে নেশাজাতীয় দ্রব্য সেবনে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ভিকটিম ও তার বন্ধুদের এলোপাথারী মারধরের এক পর্যায়েআরিফের সাথে থাকা দেশীয়চাকুদ্বারাছুরিকাঘাত করলে ভিকটিম আব্দুর রহমান (১৮) রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হয়। এক পর্যায়ে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে গ্যাং লিডার তানভীর ও তার গ্যাং এর সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। ভিকটিমকে ঢাকা মেডিকেল দ্রুত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এবং ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তী দিন ০৪ মার্চ ২০২৩ দেশীয় অস্ত্র দিয়ে গুরুতরআঘাত ও হত্যা চেষ্টার দায়ে রাজধানীর দারুসসালাম থানায় মামলা রুজুহয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!