1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা - Madaripur Protidin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১.১৯ পিএম
  • ৪২৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।

মাদারীপুরে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দৈনিক সমকালের সাংবাদিকসহ জেলার তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। বুধবার বিকেলে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার।

মামলায় আসামিরা হলেন দৈনিক সমকাল ও বাংলাভিশন টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, এশিয়ান টিভির মাদারীপুর প্রতিনিধি মাসুদ হোসেন খান ও সময়নিউজ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক আজিজ মুনশি। আদালতের বিচারক মামুনুর রশিদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছেন।

এদিকে ওই তিন সাংবাদিকের দাবি, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করতে বাবুল আক্তার তাদের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে এই মামলা প্রত্যাহারের দাবি জানায়।

মামলা ও স্থানীয় সূত্র জানায়, গত ১৩ মার্চ দৈনিক সমকালে ‘ধর্ষণের অভিযোগ ৪ লাখ টাকায় রফা’ শিরনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়াও স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি অনলাইনে এই সংশ্লিষ্ট একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদের জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক ও সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার এই সালিশ মিমাংশ করে দিয়েছে বলে সংবাদের উল্লেখ করা হয়। এরই পরিপেক্ষিতে মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানায় ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার।

এ সময় বাবুল আক্তার জানায়, ঘটমাঝি ইউনিয়নের চিড়াইপাড়া গ্রামের একটি প্রেম ঘটিত বিষয় নিয়ে সালিশ বৈঠকের সিদ্ধান্তকে কেন্দ্র করে গত ৯ মার্চ চাঁদা দাবি করে না পেয়ে মনগড়া মানহানী সংবাদ প্রকাশ করে ওই তিন সাংবাদিক। এতে তার মানহানি হয়েছে বলেও দাবি করেন।
মামলার বাদীর আইনজীবী সুজন ভৌমিক বলেন, ‘শুধু বারের সাধারণ সম্পাদক নয় মাদারীপুর বার সমিতিকে জড়িয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। বারের সম্মানহানীর প্রেক্ষিতে বিচার চেয়ে মামলা করা হয়। আশা করছি, আমরা ন্যায় বিচার পাবো।’

এব্যাপারে মামলার আসামী আজিজ মুন্সি জানান, ‘ছেলের পরিবারের বক্তব্য ও মেয়ের পরিবারের বক্তব্য এবং স্থানীয় সালিশদের বক্তব্য নিয়ে গত ৮ মার্চ রাতে ঘাটমাঝি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আকতার হাওলাদারের মুঠোফোন কল করে তার বক্তব্য নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে। কিন্তু মামলার বাদী বাবুল আকতার নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা, ভিত্তিহীনভাবে মনগড়া, কাল্পনিক কাহিনী সাজিয়ে মামলা করেছে। যা কখনোই সত্য নয়।’
তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ায় আইনজীবী সমিতির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর প্রেসক্লাবসহ জেলার তিনটি সাংবাদিক সংগঠন। মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান বলেন, ‘সাংবাদিকরা তাদের সংবাদের সত্যতা নিশ্চিত করেই সংবাদ প্রকাশ করেছে। এখানে ওই আইনজীবীর (বাবুল আক্তার) স্বার্থে আঘাত লাগায় তারা তাদের অপরাধ ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে মামলা করেছেন। এই মামলার কোন ভিত্তি নেই। মামলাটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রনোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!