1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৬.৫৭ পিএম
  • ৬৩২ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরের শিবচরে ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর সঠিক কারণ জানতে জেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ মার্চ) বিকেলে ৬টায় মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও একই সঙ্গে নিহতর প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা ও আহত যাত্রীদের পরিবারকে ৫ হাজার টাকা করে সহযোগিতা দেয়া হয়।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, দুর্ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট পল্লক কুমার হাজরাকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা থাকবে। আগামী দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটিকে দুর্ঘটনার মূল কারণ, কাদের গাফিলতিসহ বিন্তারিত অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ড. রহিমা খাতুন আরও বলেন, ‘দুর্ঘটনায় নিহত প্রত্যেকের দাফন-কাফন ও সংকারের জন্য তাদের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়ব। একই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসা খরচের জন্য ৫ হাজার টাকা দেয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!