1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচরে ১৯ জণের প্রানহানির ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শণ - Madaripur Protidin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরের শিবচরে ১৯ জণের প্রানহানির ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শণ

  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬.২৫ পিএম
  • ৪৬৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ইমাদ পরিবহন দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটি। মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা সোবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেন।
এসময় তদন্ত কমিটির বাকি সদস্য মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসানাত-ই-রাব্বি, মাদারীপুরের বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও বুয়েটের একটি প্রতিনিধি দল কার্যক্রম শুরু করেছে।

কমিটি প্রত্যক্ষদর্শী, স্থানীয় দোকানদারসহ অনেকের সাথে কথা বলেন। এছাড়াও কমিটি দুর্ঘটনা কবলিত বাস, হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

তদন্ত কমিটির প্রধান পল্লব কুমার হাজরা বলেন, তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার কারন অনুসন্ধান করার চেষ্টা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের প্রতিবেদন জমা দেব।

উল্লেখ্য, রবিবার ভোর রাতে খুলনা থেকে যাত্রী বোঝাই করে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে ১৫ জন যাত্রী তুলে। পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর সিমানা এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটি এক্সপ্রেস হাইওয়ের নীচের আন্ডারপাসের গাইড ওয়ালের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হয়। এ দূর্ঘটনায় অন্তত ২৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!